14/10/2026
তেজগাঁওয়ের SSG Center
গতকাল প্রকল্পের BMS কনসালট্যান্ট হিসেবে আমাদের টিম সেখানে একটি Mid-way Audit করেছে। প্রজেক্ট টিমের সঙ্গে আমরা সাইটের প্রতিটি অংশ ঘুরে দেখেছি এবং এ পর্যন্ত হওয়া কাজ পরিকল্পনার সঙ্গে মিলিয়ে দেখেছি।
কিছু কাজ ঠিক পথেই এগোচ্ছে, কিছু জায়গায় আরও মনোযোগ দরকার। আমরা আমাদের পর্যবেক্ষণগুলো নোট করেছি, টিমের সঙ্গে শেয়ার করেছি, এবং পরের ধাপে যাওয়ার আগে প্রতিটি ইনস্টলেশন ও কন্ট্রোল প্রসেস কীভাবে যাচাই (Validation) করা হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।
কাজের মাঝপথে এমন অডিট অনেক সময় বাদ পড়ে যায়। কিন্তু সিস্টেম চালু হওয়ার পর কোনো সমস্যা ধরা পড়লে, তা ঠিক করতে খরচ ও সময় দুটোই অনেক বেশি লাগে।
আমাদের Chairman প্রকৌশলী শাহজাহান আলমকে তাঁর মূল্যবান টেকনিক্যাল দিকনির্দেশনার জন্য ধন্যবাদ। পুরো ভিজিটে আন্তরিক সহযোগিতার জন্য SSG প্রজেক্ট টিমকেও ধন্যবাদ।