Nayem Engineering Consultation & Construction - NECC

Nayem Engineering Consultation & Construction - NECC "Satisfaction is our Mission"
The building work is handled by the Civil Engineer. Welcome to Nayem Engineering Consultation & Construction - NECC.

দেশের বাজারে প্রথমবারের মতো এক টন রডের দাম ছাড়িয়েছে ৯০ হাজার টাকা-এইভাবে চললে দেশের মানুষ জন চলবে কিভাবে
16/03/2022

দেশের বাজারে প্রথমবারের মতো এক টন রডের দাম ছাড়িয়েছে ৯০ হাজার টাকা-

এইভাবে চললে দেশের মানুষ জন চলবে কিভাবে

গাথুনী এবং প্লাস্টারের হিসাব(টাইমলাইনে রেখে দিন) গ্রুপের সাথেই থাকি প্রয়োজনীয় কিছু শিখি👆১০” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স...
16/03/2022

গাথুনী এবং প্লাস্টারের হিসাব(টাইমলাইনে রেখে দিন)
গ্রুপের সাথেই থাকি প্রয়োজনীয় কিছু শিখি👆
১০” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে।
০৫” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে।
গাথুনী এর প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়।
নিচের ছলিং এ প্রতি ০১’ (স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে।পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়।
০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়।সিএফটি অর্থাৎ ঘনফুট।
এসএফটি অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে।কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়।
ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।* ১ ঘনমিটার ইটের গাথুনীর ওজন ১৯২০ কেজি।
* ১ ব্যাগ সিমেন্টে পানি লাগে ২১ লিটার।
* ১০০ এস,এফ,টি প্লাষ্টারে ১:৪ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।
* গাথুনীর প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়। সিলিং প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়।
* প্রতি এস,এফ,টি নিট ফিনিশিং করতে = ০.০২৩৫ কেজি সিমেন্ট লাগে।
* মসলা ছাড়া ১ টি ইটের মাপ = (৯ ১/২”*৪ ১/২”*২ ৩/৪”)
মসলাসহ = (১০”*৫”৩”)10 mm =1 cm
100 cm = 1 m (মিটার)Convert
1″ = 25.4 mm
1″ = 2.54 cm
39.37″ = 1 m
12″ = 1′ Fit
3′ = 1 Yard (গজ)
1 Yard = 36″
72 Fit = 1 bandil.
রডের পরিমান নির্ণয় করার পদ্ধতি
10 mm = 0.616 kg/m = 3 suta
12 mm = 0.888 kg/m = 4 suta
16 mm = 1.579 kg/m = 5 suta
20 mm = 2.466 kg/m = 6 suta
22 mm = 2.983 kg/m = 7 suta
25 mm = 3.854 kg/m = 8 suta
রডের ওজন
৮ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১২০ কেজি।
১০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১৮৮ কেজি।
১২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.২৭০৬ কেজি।
১৬ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৪৮১২ কেজি।
২০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৭৫১৮ কেজি।
২২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৯০৯৭ কেজি।
২৫ মিলি মিটার এক ফুট রডের ওজন =১.১৭৪৭ কেজি।
উপরে যে কনভার্ট সিস্টেম দেয়া হয়েছে, এর প্রতিটি যদি আপনার জানা থাকে তাহলে বাস্তবে কাজ করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে।যেমন, ইঞ্জিনিয়ারিং সিস্টেমে রডের আন্তর্জাতিক হিসাব করা হয় kg/m এ।আবার বাংলাদেশে সাধারন লেবারদের সাথে কাজ করার সময় এই হিসাব জানা একান্তই জরুরী এছাড়া ও নিম্নোক্ত বিষয় টিও জেনে রাখুন . . . .
8 mm -7 feet -1 kg
10 mm -5 feet -1 kg
12 mm -3.75 feet – 1 kg
16 mm -2.15feet -1kg

15/03/2022

▶️লেআউট দেয়ার নিয়মঃ

🔴লে-আউট কাকে বলে ?
উত্তরঃ Structure design ড্রইং সিটে যে ড্রইং করা আছে হুবহু সে ড্রইংটি ফিল্ড এর মধ্যে মাপ অনুযায়ী স্থাপন করাকে লেআউট বলে।

🔴লে-আউট দেয়ার নিয়মঃ
(১)প্রজেক্ট আর মধ্যে যে বাউন্ডারী ওয়ালটি সোজা সেই দিক থেকে লেআউট শুরু করতে হবে।
(১)উত্তর দক্ষিণ এবং পূর্ব পস্চিমে ড্রইং অনুসারে গ্রিড লাইন বরাবর সুতা টানাতে হবে ,এবং কর্নারটি মাটাম (৯০ ডিগ্রি ০ অথবা পিথাগোরাসের অনুসারে সুতার সাহায্যে ৩ ফুট -৪ফুট -৫ফুট বহু দিয়ে একটি সমকোণী ত্রিভুজ তৈরী করে কর্ণারটি ৯০ ডিগ্রি চেক করতে হবে।
(৩)উপরের নিয়ম অনুসারে বাকী তিনটি কর্ণার বরাবর সুতা টানতে হবে।ড্রইং অনুসারে যে যায়গা থাকার কথা তা চেক করতে হবে।
(৫)গ্রিড লাইনের পয়েন্টগুলি চিহ্নিত করে চারদিকের ওয়ালে তারকাটার সাহায্যে চিহ্নিত করতে হবে।
(৪)লেআউট একাধিক বার চেক করতে হবে,কারণ লেআউট ভুল হলে পুরা বিল্ডিং আর কাজ ভুল হবে।

🔴লে-আউট দেওয়ার জন্য প্রয়োজনীয় সামগ্রী ( যাহা ঠিকাদার সরবরাহ করবে)
যেমনঃ
১) স্টিল মেজারিং টেপ ১৬'-০" এবং ১০০'-০" লম্বা (স্টিল টেপ)
২) হেমার।
৩) লাল রঙ এবং ব্রাশ (গ্রীড লাইন মার্কিং এর জন্য)।
৪) সুতা (প্লাষ্টিক)।
৫) মাটাম।
৬) ওয়াটার লেভেল পাইপ।
৭) বাশের খুটি।
৮) তাগারি।
৯) কার্নি, ইত্যাদি।

🔴মেটেরিয়ালঃ
১)সিমেন্ট ১ ব্যাগ
২)লোকাল সেন্ড ১০ সি.এফ.টি বা প্রয়োজনমতো।

▶️ কলাম এবং বীমের রিং বা স্টিরাফ তৈরির কৌশলঃ-🔴রিং ও স্টিরাফ কি এবং উহা কোথায় ব্যবহার করা হয়? উত্তরঃ কলাম ও বীমের মেইন ...
12/03/2022

▶️ কলাম এবং বীমের রিং বা স্টিরাফ তৈরির কৌশলঃ-

🔴রিং ও স্টিরাফ কি এবং উহা কোথায় ব্যবহার করা হয়?
উত্তরঃ কলাম ও বীমের মেইন রডগুলোকে স্ব-স্থানে ধরে রাখার জন্য মেইন রডের ডায়া অপেক্ষা কম ডায়ার অর্থাৎ 8, 10 অথবা 12 মিমি ডায়ার রড দ্বারা যে বেষ্টনি দেওয়া হয় তাকে রিং বা ষ্টিরাফ বলে। তবে কলামে ব্যবহার করা হয় রিং হিসেবে, বীমে ব্যবহার করা হয় স্টিরাফ এবং বৃত্তাকার কলামে বা পাইলে স্পাইরাল হিসেবে ব্যবহার করা হয়।

🔴কলাম ও বীমে রিং বা ষ্টিরাফ দেওয়ার কারনঃ কলাম ও বীমের উপর আগত লোডের কারনে মেইন রডগুলো কংক্রিট থেকে সরে যেতে চায় আর রিং কলাম ও বীমের মেইন রডগুলোকে কংক্রিটের সাথে আটকে রাখতে সহায়তা করে।

🔴কলাম ও বীমে রিং বা ষ্টিরাফের রডের পরিমানঃ
ধরি,
একটি কলামের সাইজ 12"x 20"।(A=12", B=20")
কভারিং 1.5"।
2টি হুক এর পরিমান = 3" + 3" = 6"।

🔴কভারিং বাদে রিং তৈরির সূত্র:
= [{(A+B) – (4× ক্লিয়ার কভার)} x 2 ]+ (দুটি হুক এর পরিমান)।

🔴কভারিং বাদে রিং এর রড কাটতে হবে
=[{(12" + 20") – (4× 1.5") } × 2] + (3"+3") =[{32" – 6"} × 2] + 6"
= [26" x2] + 6"
= 52" + 6"= 58" বা 4'-10"।
[1ফুট=12 ইঞ্চি]

🔴বিঃ দ্রঃ রড ভাজ দিলে বেড়ে যায় অর্থাৎ প্রতিটা ভাজে যত মিমি ডায়া রড তত মিমি বেড়ে যায়। 10 মিমি রড দিয়ে রিং তৈরি করার সময় 2" বেড়ে যায় অর্থাৎ প্রতিটা ভাজে 10 মিমি এবং 5টা ভাজে 5X10 = 50 মিমি বা 2" বৃদ্ধি পায়। রড কাটার সময় 2" কম করে কাটতে হবে।
[1ইঞ্চি=25.4 মিলিমিটার]

Prodhan Engineering Consultation & Construction AutoCAD Experts ENGINEERS AUTOCAD Command List🤩🤩 Put In Your Profile for...
22/09/2021

Prodhan Engineering Consultation & Construction
AutoCAD Experts ENGINEERS
AUTOCAD Command List🤩🤩 Put In Your Profile for next time use😊

Units Conversion
14/01/2020

Units Conversion

AutoCAD One-key shortcutsBelow, you'll find the AutoCAD one-key shortcuts. Click on the image for a larger view!        ...
03/01/2020

AutoCAD One-key shortcuts
Below, you'll find the AutoCAD one-key shortcuts. Click on the image for a larger view!

আবাসিক ভবনের বিভিন্ন প্রকার  ড্রয়িং এর নাম।
02/01/2020

আবাসিক ভবনের বিভিন্ন প্রকার ড্রয়িং এর নাম।

AutoCAD Command List
01/01/2020

AutoCAD Command List

Unit Conversion
01/01/2020

Unit Conversion

Address

Ashulia, Savar
Dhaka
1341

Alerts

Be the first to know and let us send you an email when Nayem Engineering Consultation & Construction - NECC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nayem Engineering Consultation & Construction - NECC:

Share