28/10/2026
🧪 একজন কেমিস্ট, একজন স্বপ্নদ্রষ্টা, একজন উদ্যোক্তা। 🇧🇩
আমার কাছে ব্যবসা মানে শুধু মুনাফা নয়,ব্যবসা মানে মানুষের সমস্যা সমাধান, নতুন কিছু উদ্ভাবন এবং মানুষের আস্থা অর্জন।
দীর্ঘ অভিজ্ঞতা, গবেষণা ও বাস্তব জ্ঞানকে কাজে লাগিয়ে আমার লক্ষ্য একটি মানসম্মত, আধুনিক ও পরিবেশবান্ধব রাসায়নিক শিল্প গড়ে তোলা। সেই লক্ষ্যেই আমার পথচলা ,⏩All Chemical Technology Limited ও Banton Petroleum Industries Limited-কে ঘিরে।
আমি বিশ্বাস করি, সফলতা এক দিনে আসে না; সফলতার পেছনে থাকে সততা, ধৈর্য, পরিশ্রম এবং আল্লাহর ওপর অগাধ বিশ্বাস।
আমার স্বপ্ন শুধু নিজের প্রতিষ্ঠানের উন্নতি নয়—কর্মসংস্থান সৃষ্টি, দেশের শিল্পের উন্নয়ন এবং মানুষের কল্যাণে অবদান রাখা।
স্বপ্ন বড়, লক্ষ্য সুদূর, আর পথচলা অবিরাম।
আলহামদুলিল্লাহ প্রতিটি অর্জনের জন্য। আল্লাহ যেন আমার কাজের মাধ্যমে মানুষের উপকার করার তাওফিক দান করেন। আমিন। 🤲
নয়ন হোসেন রোমান