22/01/2026
*অফিসিয়াল নোটিশ*
ইনজিনিয়ারিং ইউনিভারসিটি স্কুল অ্যান্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (EUSCAA)
৪৫ বছর পূর্তি পুনর্মিলনী অনুষ্ঠান-২০২৬
সম্মানিত প্রাক্তন শিক্ষার্থী, শুভানুধ্যায়ী ও অংশগ্রহণকারীবৃন্দ,
আসসালামুআলাইকুম,
ইনজিনিয়ারিং ইউনিভারসিটি স্কুল অ্যান্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (EUSCAA) পক্ষ থেকে আমাদের ৪৫ বছর পূর্তি পুনর্মিলনী অনুষ্ঠান সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের অবগত করার জন্য এই নোটিশ প্রদান করা হলো।
আমাদের ৪৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানটি পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী ২ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং সে উপলক্ষে সকল প্রস্তুতি সম্পূর্ণভাবে সম্পন্ন করা হয়েছিল। তবে ৩০ ডিসেম্বর দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকাল পরবর্তী সময়ে ৩১ ডিসেম্বর, ১ জানুয়ারি ও ২ জানুয়ারি রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। রাষ্ট্রীয় শোকের প্রতি সম্মান জানিয়ে এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আয়োজক কমিটি অত্যন্ত দুঃখের সঙ্গে পুনর্মিলনী অনুষ্ঠানটি স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করে ।
আমরা বিশেষভাবে উপলব্ধি করছি যে, অনেক বিদেশে অবস্থানরত অ্যালামনাই শুধুমাত্র এই ঐতিহাসিক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বাংলাদেশে আগমন করেছিলেন। আপনাদের আবেগ, সময় ও আন্তরিকতার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রয়েছে। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে আপনাদের যে কষ্ট, হতাশা ও অসুবিধার সম্মুখীন হতে হয়েছে, তার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
অনুষ্ঠানটি স্থগিত হওয়ার পর আয়োজক কমিটি পরবর্তী ৩ই জানুয়ারি থেকে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনগুলোতে নতুন তারিখ নির্ধারণের জন্য সর্বাত্মক চেষ্টা করেছিলো। কিন্তু জানুয়ারি মাসজুড়ে আমাদের প্রতিষ্ঠান প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময়সূচি থাকার কারণে কোনো তারিখ নির্ধারণ করা সম্ভব হয়নি। উল্লেখ যোগ্যভাবে—
• ৯ ও ১০ জানুয়ারি: বুয়েট ভর্তি পরীক্ষা ও প্রস্তুতি।
• ১৩ জানুয়ারি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ।
• ১৬ ও ১৭ জানুয়ারি: রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ।
• ২২ ও ২৩ জানুয়ারি: রুয়েট ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ।
এসব পরীক্ষার কেন্দ্র হিসেবে বুয়েট স্কুল অ্যান্ড কলেজ ব্যবহৃত হওয়ায় জানুয়ারি মাসের এই দিনগুলোতে পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়ে উঠেনি।
পরবর্তীতে আমরা ৩০ জানুয়ারি (শুক্রবার) অনুষ্ঠান আয়োজনের জন্য প্রশাসনের নিকট অনুমতির আবেদন করি। ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন কে সামনে রেখে প্রশাসনিক ভাবে আবেদন গ্রহণ করা হলেও সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ জানায় যে, অনুষ্ঠানের নির্ধারিত তারিখের ৩–৪ দিন আগে প্রোগ্রাম করতে পারবো কিনা জানাবে ।পাশাপাশি নির্বাচনী কার্যকলাপ বৃদ্ধি পাবে , এ ধরনের অনিশ্চয়তার মধ্যে বৃহৎ পরিসরের একটি অনুষ্ঠান আয়োজন করা ঝুঁকিপূর্ণ হওয়ায়, নির্বাচনের পূর্বে অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়নি।
আয়োজক কমিটি দৃঢ়ভাবে আশাবাদী যে, এই ঐতিহাসিক পুনর্মিলনী অনুষ্ঠানটি আমরা যথাযোগ্য মর্যাদা ও সম্মানের সঙ্গে আয়োজন করবো। পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরবর্তী তারিখ চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
পরবর্তী তারিখে আমাদের দেশি এবং বিদেশি যে অ্যালামনাই অনুষ্ঠানে উপস্থিত হতে পারবেন না, তাদের জন্য প্রস্তুতকৃত অফিসিয়াল রিইউনিয়ন কিটস ও স্মারক সামগ্রী নির্ধারিত প্রক্রিয়ায় দেশে ও বিদেশে পাঠিয়ে দেওয়া হবে অথবা প্রোগ্রামে প্রতিনিধি এসেও সংগ্রহ করতে পারবে ।
রিফান্ড সংক্রান্ত বিষয়ে সম্মানিত অংশগ্রহণকারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২ জানুয়ারির অনুষ্ঠানের জন্য সকল ভেন্যু, সেবা, সরবরাহ ও অন্যান্য কার্যক্রম আগেই চূড়ান্ত ও সম্পন্ন করা হয়েছিল এবং সংশ্লিষ্ট খাতে বরাদ্দকৃত সমস্ত অর্থ ইতোমধ্যে ব্যয় প্রক্রিয়াধীন আছে। এই বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে আপনাদের সহানুভূতি ও সহযোগিতা কামনা করছি।
এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য আপনাদের সকলের নিকট আয়োজক কমিটির পক্ষ থেকে বিনীত ক্ষমা প্রার্থনা করছি। আপনাদের ধৈর্য, সহযোগিতা ও আমাদের প্রিয় প্রতিষ্ঠানের প্রতি অটুট ভালোবাসার জন্য আমরা চিরকৃতজ্ঞ। খুব শিগগিরই আমরা আবার একসাথে মিলিত হয়ে আমাদের গৌরবময় ঐতিহ্য উদযাপন করতে পারবো—এই প্রত্যাশা রইলো।
ধন্যবাদান্তে,
আয়োজক কমিটি
৪৫ বছর পূর্তি পুনর্মিলনী অনুষ্ঠান
ইনজিনিয়ারিং ইউনিভারসিটি স্কুল অ্যান্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (EUSCAA)
EUSCAA presents- 45 Years Celebration – EUSCian Reunion 2026