24/09/2025
কেন ফ্যাক্টরিতে MBR ভিত্তিক ETP সবসময় প্রয়োজন নয়
Why MBR-based ETP is not always required in factories
ক) উচ্চ মূলধনী ব্যয় (CAPEX): MBR প্ল্যান্টের যন্ত্রপাতি ও মেমব্রেন খরচ প্রচলিত ASP (Activated Sludge Process)-এর তুলনায় অনেক বেশি।
High Capital Cost (CAPEX): MBR systems require expensive membranes and equipment compared to conventional ASP systems.
খ) অপারেটিং খরচ (OPEX) বেশি: নিয়মিত মেমব্রেন ক্লিনিং (CIP), এনার্জি খরচ ও মেমব্রেন প্রতিস্থাপন ব্যয়বহুল।
High Operating Cost (OPEX): Frequent cleaning (CIP), energy consumption, and membrane replacement increase costs.
গ) প্রতিনিয়ত দক্ষ অপারেটর দরকার: মেমব্রেন পরিচালনার জন্য দক্ষ জনবল প্রয়োজন, যা অনেক ফ্যাক্টরিতে পাওয়া কঠিন।
Need Skilled Operators: MBR requires highly trained manpower, which is not always available.
ঘ) মেমব্রেন ফাউলিং সমস্যা: রঙ, মাইক্রোফাইবার ও সাসপেন্ডেড সলিডের কারণে দ্রুত মেমব্রেন ব্লক হয়ে যায়।
Membrane Fouling Issues: High color load, microfibers, and solids cause frequent fouling and blockage.
ঙ) অতিরিক্ত জমি সবসময় দরকার নয়: অনেক ফ্যাক্টরিতে পর্যাপ্ত জমি থাকে, যেখানে ASP/SBR-র মতো প্রচলিত প্রযুক্তিই কার্যকর।
Land Not Always a Constraint: Many factories already have sufficient land, so conventional ASP/SBR is practical.
চ) অতিরিক্ত মানের প্রয়োজন নেই: সব ফ্যাক্টরির ক্ষেত্রে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের মতো উচ্চমানের আউটলেট পানির প্রয়োজন হয় না।
Over-treatment Not Needed: Not every factory requires effluent quality matching strict international standards.
ছ) বিদ্যুৎ খরচ বেশি: MBR চালাতে ব্লোয়ার ও পাম্পের কারণে বিদ্যুৎ খরচ অনেক বেশি।
High Power Consumption: Blowers and pumps used in MBR significantly increase electricity bills.
জ) জটিল যন্ত্রাংশ নির্ভরশীলতা: ফ্যাক্টরিতে ব্যবসায়িক সমস্যা হলে, কন্টিনিওয়াস ETP না চললে ব্যয়বহুল MBR যন্ত্রাংশ, অচল হয়ে যায়।
Dependence on Complex Equipment: If factory operations decline, costly MBR components may remain unused.
ঝ) বর্জ্য জলের প্রকৃতি: যেসব ফ্যাক্টরিতে কালার/সাল্ট লোড কম, সেসব ক্ষেত্রে সাধারণ ASP বা BAF সিস্টেমই যথেষ্ট।
Effluent Characteristics: Factories with low salt or color load can manage well with ASP or BAF systems.
ঞ) দীর্ঘমেয়াদী অর্থনৈতিক চাপ: প্রতিনিয়ত রক্ষণাবেক্ষণ ও রিপ্লেসমেন্ট খরচের কারণে অনেক ফ্যাক্টরির জন্য MBR আর্থিকভাবে টেকসই নয়।
Long-Term Economic Burden: Continuous O&M and replacement costs make MBR financially unsustainable for many factories.
If you still require an MBR-based ETP solution, I am here to provide you with the right MBR solutions. Email: [email protected]